back to top

১৫০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ মার্চ, ২০২৬ ০৮:৫০
[photo_card_and_fontsize]

আদর্শ গ্রাম শেখটোলা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ১৫০টি অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সংগঠনের সভাপতি মেহেদী হাসান চৌধুরীর সভাপতিত্বে এবং জামশেদ আলম চৌধুরীর তপু এর সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব জাহিদ ইকবাল।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ইসলামিয়া জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের সিনিয়র প্রেন্সিপ্যাল অফিসার কামাল পাশা, বাহার চৌধুরী মাদ্রাসার শিক্ষক মোতাহার হোসেন চৌধুরী, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক একরামুল হক এবং সহ-সভাপতি খন্দকার মিলাদুল ইসলাম সদস্য – নিজাম উদ্দিন, মিনহাজুল ইসলাম, বাবলু, আসিফ, সাহাদাত সহ আরও সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে উপহার সামগ্রী হিসেবে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য বিতরণ করা হয়। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।