back to top

মিরসরাইয়ে যুবদল নেতা কামালের মৃত্যু নিয়ে রহস্য

পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকান্ড: একজনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬ ১৬:৩৬
[photo_card_and_fontsize]

মিরসরাই উপজেলা যুবদলের সাবেক আহবায়ক কামাল উদ্দিন হত্যা মামলার আসামি ড্রাম ট্রাকের চালকের ৩ (তিন)দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৫ মার্চ) জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরিন হীমা তদন্ত কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে শুনানী শেষে এই আদেশ দেন। ড্রাম ট্রাকের চালক খলিল হাওলাদার মামলার এজহারনামীয় ৬ নং আসামি। গত ১২ মার্চ উক্ত আসামীকে ঘটনাস্থল থেকে আটক করে পরদিন ৫৪ ধারায় বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। গত ২৪ মার্চ উক্ত হত্যা মানলায় তাকে গ্রেফতার দেখানো হয়। একই দিন রিমান্ড আবেদন করলে আজ সেটি শুনানির দিন ধার্য্য করা হয়।

প্রসঙ্গত: গত মার্চ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ড্রাম ট্রাকের চাপায় মিরসরাই থানা যুবদলের আহবায়ক কামাল উদ্দিনের গাড়ি দুমড়ে মুচড়ে যায় এবং তিনি ঘটনাস্থলে নিহত হন। ঘটনার পর থেকেই পরিবার এটিকে পরিকল্পিত হত্যা হিসেবে দাবী করে আসছে তার পরিবার এবং তার ঘনিষ্ঠ রাজনৈতিক নেতাকর্মীরা । নিহত কামাল উদ্দীনের ছেলে গত ১৪ মার্চ ৬ জনের নাম উল্লেখ করে জোরারগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এর আগে ১২ মার্চ অর্থনৈতিক অঞ্চলে ড্রাম ট্রাকের চাপা দিলে কামালে গাড়ি দুমড়েমুচড়ে যায়। সেখানে গাড়ির মধ্যে সে নিহত হয়।
১৩ মার্চ সন্ধায় খৈয়াছড়া স্কুল মাঠে জানাজায় শতশত মানুষ উপস্থিত হন। সেখানে বিএনপির সংসদ সদস্য নুরুল আমিন এমপির সামন কামাল উদ্দিনের ছেলে আরাফাতুল ইসলাম মুন্না জানাজার পূর্বে মুসল্লীদের উদ্দেশ্য করে বলেন, ‘আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচার করতে হবে। কিছু কুচক্রী মহল কিছুদিন ধরে আমার বাবাকে নিয়ে লেখালেখি করেছে এবং শেষ পর্যন্ত আমার বাবাকে মেরে ফেলেছে। আমরা এতিম হয়ে গেলাম, আমাদের যারা এতিম করেছেন প্রশাসন ও স্থানীয় এমপির কাছে সঠিক বিচারের জন্য অনুরোধ জানাচ্ছি।’