বাংলাদেশ জামায়াতে ইসলামী জোরারগঞ্জ থানা শাখার এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৬ মার্চ থানা আমীর ও সাবেক কাউন্সিলর মাওলানা নুরুল হুদা হামিদীর সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মোঃ মাইন উদ্দিন এর সঞ্চালনায় বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও উত্তর জেলা জামায়াতের আমীর আলা উদ্দিন সিকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা নায়েবে আমীর মাওলানা মোক্তার আহমদ।
দায়িত্বশীল সমাবেশে আরোও উপস্থিত ছিলেন থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ আনোয়ার হোসাইন, বায়তুলমাল সম্পাদক মোঃ আব্দুল গফুর, থানা শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ ফারুক, মাওলানা মুসলিম উদ্দিন, মোঃ নুরুল আলম, মোঃ আবু তাহের, মাওলানা আরিফুর রহমান প্রমুখ।
