চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, নগরীর জলাবদ্ধতা সমস্যা সমাধানে সমন্বিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণ ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়।
শনিবার (২৮ মার্চ ২০২৬) দুপুর ১২টায় চট্টগ্রাম নগরীর টাইগারপাসস্থ চট্টগ্রাম সিটি করপোরেশন সম্মেলন কক্ষে জলাবদ্ধতা নিরসন সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটির আয়োজন করে চট্টগ্রাম সিটি করপোরেশন।
মেয়র বলেন, “চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ বন্দরনগরী। কিন্তু জলাবদ্ধতা সমস্যা নগরবাসীর জন্য বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। খাল-নালা দখল ও অপরিকল্পিত নগরায়নের ফলে এই সমস্যা প্রকট হয়েছে।”
তিনি আরও বলেন, ইতোমধ্যে খাল পুনঃখনন, অবৈধ দখল উচ্ছেদ এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হলে নগরবাসী সুফল পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা জলাবদ্ধতা নিরসনে সকল সংস্থার সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
শেষে মেয়র সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
জলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগ জরুরি: মেয়র ডাঃ শাহাদাত হোসেন
প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬ ১০:০৩
[photo_card_and_fontsize]
