অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে আজ রাতেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৯ মার্চ) দুপুরে সরকারি দলের সংসদীয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, অধ্যাদেশগুলো যাচাই-বাছাই করতে গঠিত সংসদীয় বিশেষ কমিটির বৈঠক রাতে অনুষ্ঠিত হবে এবং সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এদিকে বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন জানান, এখনো ২৪টি অধ্যাদেশে ঐকমত্য হয়নি। এসব বিষয় নিয়েই রাতের বৈঠকে বিস্তারিত আলোচনা হবে।
প্রসঙ্গত, প্রায় ১৩ দিন বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন পুনরায় শুরু হয়েছে। রোববার বিকেল ৩টায় কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়।
স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার। বৈঠকে সংসদ নেতা তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান উপস্থিত ছিলেন।
রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬ ১১:৪৬
[photo_card_and_fontsize]
