সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছোট ভাই মোয়াজ্জেম হোসেন ইন্তেকাল করেছেন। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
আগামীকাল সকাল ১০টায় চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ ময়দানে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে বাদ জোহর নিজ বাড়ি মহাজনহাট কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
পরিবারের পক্ষ থেকে আবুল হোসেন মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি সকলকে জানাজায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানান।
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছোট ভাই মোয়াজ্জেম হোসেনের ইন্তেকাল
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬ ১৫:০০
[photo_card_and_fontsize]
