back to top

তরঙ্গ যুব সংঘে ২৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক নিশান ও সদস্য সচিব আসিফুল

প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২৬ ০২:০০
[photo_card_and_fontsize]

মিরসরাইয়ে অরাজনৈতিক ছাত্র সংগঠন তরঙ্গ যুব সংঘের পূর্বের কমিটি বিলুপ্ত করে ৬ মাস মেয়াদি ২৯ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. আসিফুল ইসলাম সৈকত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ মার্চ ২০২৬ রোববার পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এর ধারাবাহিকতায় গত ৩ এপ্রিল শুক্রবার সংগঠনের কার্যক্রম গতিশীল করা এবং ভবিষ্যৎ কার্যক্রমকে বেগবান করতে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে তৌহিদুল ইসলাম নিশানকে এবং সদস্য সচিব করা হয়েছে আসিফুল ইসলামকে।
যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ইমতিয়াজ হোসেন চৌধুরী, শাহাদাত হোসেন শাকিল, নাহিদা আক্তার লিলি, মেহেরাব হোসেন অপি, ইয়াসমিন জারা, তাসলিমা প্রমি, নুসরাত জাহান, সাদ বিন সাইফ, আরমান হোসেন তুহিন ও ইসমাইল হোসেন রিদয়।
সদস্য হিসেবে রয়েছেন রিফাত উদ্দিন, শেখ জিহাদ উদ্দিন, আসিফ আহমুদ, জহিনা আফরোজ প্রিয়া, আবদুল্লাহ আল জোবায়ের, আফসানা আক্তার, সাবের হোসেন পাবেল, মোমিতা তাসলিম আশা, তাকিব রহমান, তাওসির আহমেদ অয়ন, সাবিনা ইয়াসমিন, তানিয়া ইসলাম তাইন্না, সাইমা সুফিয়ান, হাবিবুল্লাহ খান শিপন, মুনতাছির করিম মিহাব, তানজিলা সুলতানা ও নজরুল ইসলাম।
নতুন কমিটির সদস্যরা আশা প্রকাশ করেন, আর্তমানবতার সেবা ও সামাজিক উন্নয়নে তরঙ্গ যুব সংঘ নতুন দিগন্ত উন্মোচন হবে।