মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার ঢাকার বাসভবনে গেছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন। সোমবার (৬ এপ্রিল) তিনি শাহীদুল ইসলাম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে তার সার্বিক শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত উপস্থিত ছিলেন।
জানা গেছে, পবিত্র ওমরা হজ পালন শেষে দেশে ফেরার পথে বিমানবন্দরে মাগরিবের নামাজের ওজু করতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে পড়ে আহত হন শাহীদুল ইসলাম চৌধুরী। পরে বিমানবন্দরে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে সিনিয়র কনসালটেন্ট ডা. বোরহান উদ্দিন আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসা নেন।
বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি বাসায় বিশ্রামে রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
শাহীদুল ইসলাম চৌধুরীর পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য মিরসরাইবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।
অসুস্থ বিএনপি নেতা শাহীদ চৌধুরীকে দেখতে গেলেন এমপি নুরুল আমিন
প্রকাশিত: ০৬ এপ্রিল, ২০২৬ ১২:২৮
[photo_card_and_fontsize]
