back to top

সীতাকুণ্ডে গুদামের চাদ ভেঙে দুই শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬ ১২:২২
[photo_card_and_fontsize]

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি গুদামের ছাদ ভেঙে দুইজন শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল গুদামটির টিনের ছাদের কাজ মেরামতের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা নিহতরা হলেন- মো. ফারুক (৩২) ও মো. জহির (৩৫)। ফারুকের বাড়ি নোয়াখালী ও জহিরের বাড়ি কুমিল্লা জেলায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সীতাকুণ্ডের ভাটিয়ারী সাগর উপকূলে অল ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি গুদামে লোহার বিভিন্ন ধরনের জিনিস রাখা হতো। গুদামটির টিনের ছাদ দুর্বল হয়ে পড়ায় মেরামত কাজ চলছিলো। দুপুরে হঠাৎ ছাদ ভেঙে নিচে পড়লে এ দুই শ্রমিক চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনা তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম।