back to top

চট্টগ্রামে মাথায় ইট দিয়ে থেঁতলে ব্যবসায়ীকে হত্যা

মূল হোতা আটক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬ ০৬:২৯
[photo_card_and_fontsize]

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় দিদারুল আলম (৪৪) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও মাথায় ইট দিয়ে থেঁতলে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে মইজ্জ্যারটেক ইউসিবি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন অভিযুক্ত আবু তৈয়ব (৪৫)-কে ধরে পুলিশে সোপর্দ করেছেন।

নিহত দিদারুল আলম পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কালারপোল মোহাম্মদ নগর এলাকার মৃত আহম্মেদ মিয়ার ছেলে। আর আটক আবু তৈয়ব একই এলাকার মৃত কবির আহম্মেদের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, দিদারুল ও আবু তৈয়ব বন্ধু ছিলেন। নগরের রিয়াজুদ্দিন বাজারে দিদারুলের স্টেশনারির দোকানে চাকরি করতেন তৈয়ব। তবে আর্থিক লেনদেন নিয়ে দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এর জেরে দুজনের মধ্যে একাধিকবার শালিসি বৈঠকও হয়।

শুক্রবার রাতে দিদারুল বাড়ির কাজ শেষে নগরের বাকলিয়ার বাসায় ফিরছিলেন। পথে মইজ্জ্যারটেক এলাকায় আগে থেকে ওঁত পেতে থাকা তৈয়ব তার ওপর হামলা চালান। লাঠি দিয়ে পিটিয়ে ও মাথায় ইট দিয়ে থেঁতলে হত্যা করেন বলে স্থানীয়দের ভাষ্য।

দিদারুলের প্রতিবেশী এম এ রহিম বলেন, ‘প্রবাস থেকে ফেরার পর তৈয়বকে নিজের দোকানে আশ্রয় দিয়েছিলেন দিদারুল। অথচ তিনি উল্টো দিদারের কাছে বিভিন্ন সময় টাকা দাবি করতেন। আজ তাকে মেরে ফেলল।’

নিহতের চাচাতো ভাই আনোয়ার হোসেন বলেন, ‘পুরোনো শত্রুতার জেরেই দিদারকে হত্যা করা হয়েছে। আমরা সর্বোচ্চ শাস্তি চাই।