চট্টগ্রামের মিরসরাই উপজেলায় অসহায় ও হতদরিদ্র মোঃ শহীদ উল্লাহর ঘর নির্মাণে সহায়তা হিসেবে টিন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা শাখা।
জানা যায়, উপজেলার ৯ নম্বর সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবু নগর এলাকার বাসিন্দা শহীদ উল্লাহর বসতঘর নির্মাণে এ অনুদান প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মোঃ নুরুল কবির, অফিস সেক্রেটারি সফিকুল আলম সিকদার, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নোমান ফারুকসহ জিয়া, মামুন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জামায়াতে ইসলামী সবসময় মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে এ ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তারা ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় স্থানীয়দের পক্ষ থেকেও এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানানো হয়।
অসহায় শহীদ উল্লাহর ঘর নির্মাণে টিন সহায়তা দিল মিরসরাই উপজেলা জামায়াত
নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬ ০৪:৩৮
[photo_card_and_fontsize]
