back to top

আল্লাহর উপর ভরসা রেখে জীবনের সব পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে : ছাইফুর রহমান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬ ০৭:৪৯
[photo_card_and_fontsize]

এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি সাবেক ডেপুটি এটর্নি জেনারেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (চট্টগ্রাম ১) মিরসরাই আসনে  জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট ছাইফুর রহমান বলেছেন, ধৈর্য ধারণ করে এবং আল্লাহর সাহায্য নিয়ে জীবনের প্রতিটি পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। তবেই প্রকৃত সফলতা অর্জন সম্ভব।

তিনি ইসলামী ছাত্রশিবির মিরসরাই উপজেলার সুফিয়া শাখার উদ্যোগে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শনিবার সকাল ১০টায় ছুফিয়া শাখা সভাপতি জাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মাইনুদ্দীন রায়হান এবং সাবেক মিরসরাই সভাপতি মিজানুর রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করেন।
এ সময় প্রধান অতিথি এডভোকেট ছাইফুর রহমান আরও বলেন, ভালো মানুষ হতে হলে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে এবং নৈতিকতা অর্জন করতে হবে। মাইনুদ্দীন রায়হান বিভিন্ন মনীষীদের উদাহরণ তুলে ধরে বলেন, সফলতার জন্য কঠোর পরিশ্রমের পাশাপাশি মহান আল্লাহর উপর ভরসা রাখা জরুরি।
অনুষ্ঠানে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
####
নুরুল আলম, মিরসরাই চট্টগ্রাম, ০১৮১৯১৭৪৮৪৮