চট্টগ্রামে জরুরি সাংগঠনিক সভায় বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগরের সুপার ফাইভের নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় সংসদের এই সভা অনুষ্ঠিত হচ্ছে।
গতকাল বুধবার (২৩ এপ্রিল) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। চট্টগ্রামের নসিমন ভবনস্থ চট্টগ্রাম মহানগর ছাত্রদলের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হচ্ছে।
সভায় উপস্থিত রয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
