back to top

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে ভর্তি আরো ৫৩ শিশু

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬ ১২:২৯
[photo_card_and_fontsize]

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে একদিনে আরো ৫৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। আজ রোববার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া তথ্য অনুসারে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরীর বিভিন্ন হাসপাতালে এসব রোগী ভর্তি হয়েছে।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, এ পর্যন্ত চট্টগ্রাম মহানগর ও উপজেলায় হাম এবং হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে মোট ১৯৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জনের নমুনা ঢাকায় হাম শনাক্তের জন্য পাঠানো হয়েছে।

গত মাসের শেষ দিক থেকে দেশে হামের প্রাদুর্ভাব শুরুর পর চট্টগ্রামে এখন পর্যন্ত ৭৮ জনের শরীরে রোগটি শনাক্ত হয়েছে।