বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলার ১৫ নম্বর ইউনিয়ন কার্যালয়ে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আমীর মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. লোকমান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে নেতাকর্মীরা অংশ নেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মো. আব্দুল জাব্বার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার নুরুচ্ছালাম, উপজেলা জামায়াতের আমীর মো. নুরুল কবির, কাজী আবু বকর ও নিজাম উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল জাব্বার বলেন, সাংগঠনিক কার্যক্রম ও বায়তুল মাল ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করে সংগঠনকে টেকসই ভিত্তির ওপর দাঁড় করানোই তাদের মূল লক্ষ্য। তিনি বলেন, ব্যক্তির মানোন্নয়ন ও সাংগঠনিক ভিত্তি মজবুত করতে দাওয়াতি কার্যক্রমের গতি আরও বাড়াতে হবে।
মিরসরাইয়ে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশিত: ১৫ মে, ২০২৬ ০৩:০০
[photo_card_and_fontsize]
