back to top

জঙ্গল সলিমপুরে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী

প্রকাশিত: ২৫ মে, ২০২৬ ০৪:২৭
[photo_card_and_fontsize]

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‌্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের হামলার পর সেখানে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী।

রাত ১টার দিকে সন্ত্রাসী ইয়াসিন বাহিনীর সদস্যরা ক্যাম্পে গুলি চালায় বলে জানায় র‍্যাব। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। কয়েক ঘণ্টা ধরে গোলাগুলি চলার পর ভোর থেকে র‌্যাবের পাশাপাশি পুলিশ ও সেনাবাহিনী এসে যৌথ অভিযান শুরু করে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান।

দীর্ঘদিন ধরে এলাকাটি নিয়ন্ত্রণ করে আসছে বিভিন্ন ভূমিদস্যু ও সন্ত্রাসী গোষ্ঠী। সেখানে অভিযানে গিয়ে গত ১৯ জানুয়ারি সন্ত্রাসীদের হামলায় নিহত হন র‌্যাবের ডিএডি আবদুল মোতালেব।

পরে গত ৯ মার্চ সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রায় ৩ হাজার ২০০ সদস্য যৌথ অভিযান চালিয়ে এলাকাটির নিয়ন্ত্রণ নেয়। সেখানে স্থাপন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্প।