back to top

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা আর কখনোই ঢুকতে পারবে না: র‌্যাব ডিজি

প্রকাশিত: ২৬ মে, ২০২৬ ১০:২২
[photo_card_and_fontsize]

র‌্যাবের মহাপরিচালক আহসান হাবীব পলাশ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসীদের তাড়িয়ে দেওয়া হয়েছে। তারা আর কখনোই সেখানে ঢুকতে পারবে না।

আজ মঙ্গলবার (২৬ মে) জাতীয় ঈদগাহর নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখে সাংবাদিকদের একথা বলেন তিনি।

র‍্যাব মহাপরিচালক বলেন, সলিমপুরে র‍্যাবের নতুন ক্যাম্পে ইয়াসিন বাহিনী ও সন্ত্রাসীদের অতর্কিত হামলায় এ পর্যন্ত ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাসীরা এতো শক্তিশালী হয়নি যে, র‍্যাবকে অতিক্রম করে যাবে। জঙ্গল সলিমপুরকে আর কোনো সন্ত্রাসীর অভরাণ্য হতে দেওয়া হবে না।