back to top

মেহেনাজ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে

কন্যার সাফল্যে দোয়া চাইলেন বাবা

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬ ১০:৩৫
[photo_card_and_fontsize]

২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চট্টগ্রামের মির্জা আহমেদ ইস্পাহানি উচ্চ বিদ্যালয় থেকে অংশগ্রহণ করে সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে মেহেনাজ বাদরিয়াহ্।
মেহেনাজের গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের চৌকাতলী গ্রামে। তার বাবা মুহাম্মদ আনোয়ার হোসেন এবং মা ফরিদা ইয়াসমিন।
এ সাফল্যে পরিবার, শিক্ষক ও স্বজনরা আনন্দ প্রকাশ করেছেন।

মেহেনাজের বাবা মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমার মেয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। তার এই সাফল্যের পেছনে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও পরিবারের সহযোগিতা রয়েছে। আমি সবার কাছে আমার মেয়ের জন্য দোয়া কামনা করছি, যেন সে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করে দেশ ও সমাজের একজন সৎ, আদর্শ ও যোগ্য মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।”