বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের উদ্যোগে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মোঃ সিরাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা জামায়াতের আমীর মোঃ নুরুল কবির। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন ইসলাম যেহেতু মানবতার ধর্ম,তাই আমরাও মানবতার কল্যাণে কাজ করে থাকি। যেখানে মানুষ বিপদে পড়ে সবার আগে জামায়াতে ইসলাম অসহায় হতদরিদ্র মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। পরিশেষে সবাইর হাতে কিছু ত্রাণ সামগ্রী তুলে দেন। এতে আরো উপস্থিত ছিলেন মোঃ তোফাজ্জল হোসেন, আনোয়ার শাহাদাত প্রমুখ।
