back to top

মধুমতি মডেল টাউন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদ গঠিত

সভাপতি ড. এম এম এমরান চৌধুরী - সম্পাদক জে এম মনির হোসেন 

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬ ০৬:৪০
[photo_card_and_fontsize]

মধুমতি মডেল টাউন প্রকল্পের সার্বিক উন্নয়ন, প্লট মালিকদের অধিকার সংরক্ষণ এবং একটি আধুনিক, নিরাপদ ও পরিকল্পিত আবাসন গড়ে তোলার লক্ষ্যে মধুমতি মডেল টাউন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর নির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়েছে। সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন মেট্টো মেকার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. এম এম এমরান চৌধুরী। তিনি মধুমতি মডেল টাউন প্রকল্পের স্বপ্নদ্রষ্টা এবং প্রকল্পটির অন্যতম কর্ণধার।

জানা যায়, মেট্টো মেকার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে ২০০৩ সালে যাত্রা শুরু করে মধুমতি মডেল টাউন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ে ধাপে ধাপে গড়ে ওঠা এই আবাসন প্রকল্পে প্রায় ৪ হাজার প্লট মালিক ভবিষ্যতের স্বপ্নের ঠিকানা গড়ার উদ্দেশ্যে জমি ক্রয় করেছেন। তবে প্রকল্পটি বিভিন্ন সময়ে বৈষম্য, প্রশাসনিক জটিলতা এবং আইনের অপপ্রয়োগের অভিযোগে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছে। বর্তমানে চলমান মডিফিকেশন-সংক্রান্ত মামলাকে ঘিরে আবারও আশাবাদী হয়ে উঠেছেন প্লট মালিকরা। তাদের প্রত্যাশা, আইনি জটিলতার অবসান ঘটিয়ে প্রকল্পের উন্নয়ন কার্যক্রম নতুন গতি পাবে।

এই লক্ষ্য বাস্তবায়ন এবং প্লট মালিকদের স্বার্থ রক্ষায় গঠিত হয়েছে মধুমতি মডেল টাউন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. এম এম এমরান চৌধুরী সকলের সমর্থন ও সহযোগিতায় কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

নির্বাহী কমিটি

সভাপতি হিসেবে ড. এম এম এমরান চৌধুরীর পাশাপাশি সিনিয়র সহ-সভাপতি হয়েছেন বদরুল বারী চৌধুরী। সহ-সভাপতি হিসেবে রয়েছেন কাজী আসাফউদ্দৌলা, মো. মনিরুজ্জামান খান, এম এ ওয়াহাব, মো. আব্দুল খালেক, ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, মো. জিল্লুর রহমান, সাজিদুল আলম ও বিমল কান্তি রায়।

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জে এম মনির হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন মুনজুরুল হাছান। অর্থ সম্পাদক মো. আব্দুস সালিক, যুগ্ম অর্থ সম্পাদক এম এ হাসান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আছাহাব মিয়া, সমাজকল্যাণ সম্পাদক আনোয়ার হোসেন নাদিম, দপ্তর সম্পাদক মো. আবুল হাসনাত চৌধুরী, স্বাস্থ্য সম্পাদক ডা. মোখলেছুর রহমান, মহিলা সম্পাদক হোসনে আরা বেগম, যুগ্ম মহিলা সম্পাদক নুরজাহান খাতুন, ক্রীড়া সম্পাদক আরিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম এবং যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রফিকুল ইসলাম ও মো. নুরুল আলম। সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন মোহাম্মদ মহসীন।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ ফরিদুল আলম, স্থপতি আলী রেজা মো. ইউনুস, মো. হুমাউন কবীর, সাইফুল ইসলাম, আ. রহিম, রফিকুল ইসলাম, সামিনা ইমরান, উম্মে কুলসুম, মো. আরিফুল ইসলাম এবং বেনজির আহমেদ।

উপদেষ্টা পরিষদ

উপদেষ্টা পরিষদে রয়েছেন প্রফেসর ড. মো. নূরুন্নবী মোল্লা, ফজলে সাব্বির হাসান, তকদির হোসেন মোহাম্মদ জসীম, মুন্সি বজলুল বাছিদ আঞ্জু, প্রফেসর ড. মোহাম্মদ আলী, প্রফেসর ছিদ্দিকুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সায়ফুল্লাহ আনছারি এবং ডি এ তায়েব।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত এই কমিটি মধুমতি মডেল টাউন প্রকল্পের উন্নয়ন, নিরাপত্তা, অবকাঠামো, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে কার্যকর ভূমিকা পালন করবে। পাশাপাশি প্রকল্প-সংশ্লিষ্ট সকল সমস্যা সমাধান এবং প্লট মালিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

এ লক্ষ্যে মধুমতি মডেল টাউনের সকল প্লট মালিকদের আন্তরিক সহযোগিতা, মতামত ও দোয়া কামনা করা হয়েছে।

সভাপতি ড. এম এম এমরান চৌধুরী বলেন, “মধুমতি মডেল টাউন শুধু একটি আবাসন প্রকল্প নয়, এটি প্রায় চার হাজার পরিবারের স্বপ্ন ও ভবিষ্যতের ঠিকানা। প্লট মালিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, প্রকল্পের উন্নয়ন নিশ্চিত করা এবং বিদ্যমান সমস্যার যৌক্তিক সমাধানে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঐক্যবদ্ধভাবে কাজ করবে।”

তিনি প্লট মালিকদের উদ্দেশ্য করে বলেন, এই মুহূর্তটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের হাতে সময় সীমিত। আমরা যদি সম্মিলিত ভাবে লক্ষ অর্জনে এক ও অভিন্ন থাকি মডিফিকেশন মামলার রায়ে আমাদের বিজয় হবে।

তিনি আরও বলেন, “সকল প্লট মালিকের সহযোগিতা, মতামত ও ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা আইনগত প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থেকে সবার স্বার্থ রক্ষায় কাজ করে যাব। সম্মিলিত প্রচেষ্টায় মধুমতি মডেল টাউনকে একটি আধুনিক, নিরাপদ ও দৃষ্টিনন্দন আবাসন প্রকল্প হিসেবে গড়ে তোলা সম্ভব হবে, ইনশাআল্লাহ।”