back to top

চকরিয়ার বন্যার্তদের ত্রান সামগ্রী দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬ ১২:৪৫
[photo_card_and_fontsize]

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (১৭ জুলাই ২০২৬) তিনি বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং ইউনিয়নের কুমারীছড়া এলাকার নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

ত্রাণ বিতরণকালে স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের হাতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন। তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। বন্যাদুর্গতদের প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করবে।

এরপর তিনি কুমারীছড়া এলাকার নদীভাঙন পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ভাঙনের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত অবহিত হন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন, যাতে ভাঙন রোধ ও ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমানো সম্ভব হয়।

সফরকালে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না এমপি, কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান, কক্সবাজার জেলা পুলিশ সুপার এম. সাজেদুর রহমান, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার( ভুমি) রূপায়ণ দেব, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান, কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী ও ফাঁশিয়াখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ কুতুব উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।