back to top

মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি’র ত্রান বিতরণ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬ ১১:৪৮
[photo_card_and_fontsize]

খাগড়াছড়ির মহালছড়িতে পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে সরকারি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসনের বাস্তবায়নে এ ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।
জেলা প্রশাসক মো. আনোয়ার শাহাদাতের সভাপতিত্বে চোংড়াছড়ি এলাকায় ২৫০টি এবং মাইসছড়ি ইউনিয়নের পাকিজাছড়ির যন্ত্রণাথ কারবারি পাড়ায় আরও ২৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরী, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, বন্যাদুর্গত মানুষের পাশে সরকার রয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। উপকারভোগীরা ত্রাণ পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।