বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলার দায়িত্বশীলদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আমীর মো. নুরুল কবিরের সভাপতিত্বে স্থানীয় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর মো. আলাউদ্দিন সিকদার।
প্রধান অতিথির বক্তব্যে মো. আলাউদ্দিন সিকদার বলেন, জনশক্তির নৈতিক মান উন্নয়ন এবং সাংগঠনিক কাঠামো আরও সুদৃঢ় করার লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রমের গতি বাড়াতে হবে। তিনি বলেন, “নীতি-নৈতিকতার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই। আদর্শিক মান বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নুরনবী, ইউসুফ বিন আবু বকর, ইঞ্জিনিয়ার বোরহানউদ্দিন, মাওলানা মহি উদ্দিন ও জসিম উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা কার্যালয়ের অফিস সহকারী ইজহার, ইমদাদসহ উপজেলা জামায়াতের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সমাবেশে সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
মীরসরাই উপজেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬ ১৬:১১
[photo_card_and_fontsize]
