back to top

ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে মীরসরাইয়ে ছাত্রশিবিরের আলোচনা সভা

প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬ ১০:১৮
[photo_card_and_fontsize]

ইসলামী শিক্ষা দিবস ও শহীদ আব্দুল মালেকের শাহাদাতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের মীরসরাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মীরসরাই উপজেলার আবুতোরাব সাংগঠনিক থানা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
শাখা সভাপতি মো. আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মীরসরাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. নুরুল কবির।
প্রধান অতিথির বক্তব্যে মো. নুরুল কবির বলেন, ‘শহীদ আব্দুল মালেক আমাদের প্রেরণা। কাঙ্ক্ষিত মানের সমাজ বিনির্মাণে ইসলামী শিক্ষা ব্যবস্থা সময়ের দাবি। শহীদ আব্দুল মালেকের শাহাদাতের প্রেরণাকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।’
সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক অফিস সেক্রেটারি তানভীর, সাবেক অর্থ সম্পাদক সোহাগসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।