- বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিরসরাইয়ে বৃক্ষরোপন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মিরসরাই সদর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এসময় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপজেলা পরিষদ পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। পরবর্তীতে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের মাঝে ফলজ ও ওষুধি গাছ বিতরণ এবং উপজেলা চত্বরে বৃক্ষরোপন করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, আরিফ মাঈনুদ্দিন, মাহফুজ চৌধুরী, বারইয়ারহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শহীদ, সদস্য সচিব নুর নবী, মীরসরাই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেন তুহিন, সদস্য সচিব শহীদুল ইসলাম, জোরারগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল্লাহ মোঃ হাসান, সাধারণ সম্পাদক মোঃ মহিম, ইছাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আরিফ, কাটাছরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ হাশেম, দুর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমজাদ হোসেন রাজু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানী, মিরসরাই সদর ইউনিয়নের আহবায়ক সালাহ উদ্দিন, সদস্য সচিব মোঃ আজাদ, মিঠানালা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাসির উদ্দীন, সদস্য সচিব নুরুল কবির, মঘাদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুল কাইয়ুম, খৈয়াছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিক খান, সাধারণ সম্পাদক আকবর মির্জা, হাইতকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু জাফর, ওয়াহেদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব জিয়া উদ্দিন, সাহেরখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার হোসেন প্রমুখ।
মিরসরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্টাবাষিকী পালিত
বৃক্ষরোপন,চারা বিতরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী পালন
নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৬ ০৭:২০
[photo_card_and_fontsize]
