back to top

সকলের সহযোগীতায় জনবান্ধব পার্বত্য জেলা পরিষদ গঠন করা হবে- দীপন তালুকদার দীপু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬ ১৫:৪২
[photo_card_and_fontsize]

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহন করে দীপন তালুকদার দীপু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের শপথ নিতে চাই। প্রধানমন্ত্রীর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে নতুন বাংলাদেশ বির্নিমানের যে উদ্যোগ তার ৩১ দফা বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। দীপন তালুকদার দীপু আরো বলেছেন, সকলের সহযোগীতায় জনবান্ধব ও জনকল্যানমুলক রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ গঠন করা হবে। তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদকে মডেল পরিষদ হিসেবে গরে তুলতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

তিনি গতকাল বিকেলে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের আনুষ্টানিকভাবে দায়িত্বভার গ্রহন করার সময় উপস্থিত পার্বত্য জেলা পরিষদের সদস্য,কর্মকর্তা,কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,গনমাধ্যম কর্মী ও গন্যমান্য ব্যক্তিদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন।
এর আগে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার রিজাউল করিমের নেতৃত্বে অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা থেকে ফুল দিয়ে চেয়ারম্যান ও সদস্যদেরকে বরণ নেয়। পরে সদস্যরা চেয়ারম্যানের নিকট যোগদান পত্র দাখিল করেন। যোগদান শেষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেন চেয়ারম্যান ও সদস্যরা।
এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মামুনুর রশিদ মামুন, শাশ্বত চাকমা, বিল্টু চাকমা, সুবিমল চাকমা, অনিল বরণ চাকমা, মোহাম্মদ ফারুক(সাব্বির আহমেদ ফারুক), উথোয়াইমং মার্মা,পাইচিং মং মার্মা, প্রেমা তালুকদার, তিমথী খিয়াং, সুপর্ন দেব বর্মন, মো: তোফাজ্জল হোসেন, নন্দিতা দাশ ও মিজ চন্দ্রা চাকমা(প্রকাশ সায়রা চন্দ্রা চাকমা)।