৫ সেপ্টেম্বরের ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে মিরসরাই উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রস্তুতি দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি মিরসরাই জামায়াতের কার্যালয়ে উপজেলা জামায়াতের আমীর মো. নুরুল কবিরের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি নুরুল আমিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর মো. আলাউদ্দিন সিকদার।
এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মো. আবু তাহের, জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর মো. নুরুল হুদা হামিদী ও কুতুব উদ্দিন শিবলুসহ দলীয় নেতাকর্মীরা।
সমাবেশে অতিথিরা ৫ সেপ্টেম্বরের লংমার্চ কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।
