দৈনিক চট্টগ্রামের সম্পাদক ও প্রকাশক এবং ওসেন এইড সার্ভিসেস লিমিটেডের পরিচালক এ এইচ এম ফাঈমুল আলম (এফসিএ) পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করেছেন।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি তাঁর স্ত্রী নাবিলা খান এবং দুই সন্তানকে সঙ্গে নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন।
সফরকালে ফাঈমুল আলম দম্পতি পবিত্র কাবা শরিফ তাওয়াফসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারত করবেন।
ওমরাহ পালন শেষে আগামী ২১ ফেব্রুয়ারি তাঁদের দেশে ফেরার কথা রয়েছে। পবিত্র ওমরাহ সুষ্ঠু ও সুস্থভাবে সম্পন্ন করার জন্য ফাঈমুল আলম দম্পতি সবার কাছে দোয়া কামনা করেছেন।
