মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় সন্দ্বীপের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মো. তারেক (৪৮) সন্দ্বীপ উপজেলার আজিমপুর পাহাড় এলাকার গো মসজিদ বাড়ির বাসিন্দা। আজ সোমবার ভোরে বাহরাইনের একটি শিপইয়ার্ডে ডিউটিকালীন সময়ে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়ে তিনি মৃত্যুবরণ করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
স্বজনরা জানান, মো. তারেক দীর্ঘ প্রায় ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তিনি নিয়মিত রেমিট্যান্স পাঠাতেন। তার আয়ে চলত পুরো পরিবার।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল-এর ডিএমডি মোশারফ হোসেন, যিনি নিহতের মামাতো ভাই।
প্রবাসে কর্মরত অবস্থায় এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মরদেহ দ্রুত দেশে আনার দাবি জানিয়েছেন।
